কুসংস্কার

কুসংস্কার ব্যাঙ ডাকলে বৃষ্টি আসে, মোরগ ডাকলে ভোর। কুকুর ডাকলে লেজ গুছিয়ে, ছিটকে পালায় চোর।। . পেঁচা ডাকলে অশুভ হয়, শকুন ডাকলে মরণ। হঠাৎ কোন বিপদ নাকি, কাকের ডাকের কারণ।। . পাখি ডাকলে কুটুম আসে, মিষ্টি হাতে নিয়ে। বৃষ্টির মাঝে রোদ হাসিলে, শেয়াল মামার বিয়ে।। . সত্য-মিথ্যা যাচাই করি, টিকটিকির টিক ডাকে। বউ পাগল হয় সেই ছেলেটা, ঘাম থাকে যার নাকে।। . হঠাৎ করে চোখ কাঁপিলে, দুঃখ আসে বটে। বসা নাকি যাবে না ঐ, ঘরেরই চৌকাটে।। . যাত্রা নাকি অশুভ হয়, দেখলে ঝাড়ু পথে। কাড়িকাড়ি টাকা আসে, চুলকালে ডান হাতে।। . খাবার সময় উঠলে হাঁচি, কেউতো স্মরন করে। দুইবার ভাত না নিলে, তার অকালে বউ মরে।। . ভাঙ্গা আয়নায় মুখ দেখিতে মুরুব্বিদের মানা। কুসংস্কারে আমরা আজও, চোখ থাকিতে কানা।। ..................................

Comments