*সমাধান মুলক সংকলনের নাম "হানাফি সংকলন"
*হাদীসের উপর সবচেয়ে বেশি আমলের সংকলনের নাম "হানাফি সংকলন" আলহামদুলিল্লাহ।
প্রথমে মন দিয়ে নিচের তিনটি হাদীস পড়েন,
তাকবীর বলার সময় হাত উঠানোর তিন পদ্ধতি।
এক,
কাঁধ বরাবর উঠাতেন,
أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَرْفَعُ يَدَيْهِ حَذْوَ مَنْكِبَيْهِ إِذَا افْتَتَحَ الصَّلاَةَ
আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যখন সালাত শুরু করতেন, তখন উভয় হাত তাঁর কাঁধ বরাবর উঠাতেন।
সহিহ বুখারী, হাদিস নং ৭৩৫
দুই,
কানের নিকটে,
عَنْ وَائِلِ بْنِ حُجْرٍ قَالَ: قَدِمْتُ الْمَدِينَةَ فَقُلْتُ: لَأَنْظُرَنَّ إِلَى صَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَكَبَّر وَرَفَعَ يَدَيْهِ حَتَّى رَأَيْتُ إِبْهَامَيْهِ قَرِيبًا مِنْ أُذُنَيْهِ
ওয়ায়িল ইব্ন হুজর (রাঃ) থেকে বর্ণিতঃ:
তিনি বলেন, আমি মদীনায় আগমন করে বললাম, আমি রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সালাত প্রত্যক্ষ করবো। তিনি তাকবীর বললেন, এবং তাঁর হাতদ্বয় তুললেন যাতে দেখলাম তাঁর বৃদ্ধাঙ্গুলীদ্বয় তাঁর কানের নিকটে।
সুনানে আন-নাসায়ী, হাদিস নং ১১০২
তিন,
কান পর্যন্ত,
عَنْ مَالِكِ بْنِ الْحُوَيْرِثِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ إِذَا كَبَّرَ رَفَعَ يَدَيْهِ حَتَّى يُحَاذِيَ بِهِمَا أُذُنَيْهِ
মালিক ইবনু হুওয়াইরিস (রাঃ) থেকে বর্ণিতঃ:
রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যখন তাকবীর বলতেন, কান পর্যন্ত উভয় হাত উত্তোলন করতেন। তিনি যখন রুকূ’তে যেতেন উভয় হাত কান পর্যন্ত উত্তোলন করতেন। তিনি যখন রুকূ’ থেকে মাথা তুলতেন তখন “সামি’আল্ল-হ লিমান হামিদাহ” বলতেন এবং অনুরূপ (কান পর্যন্ত উভয় হাত উত্তোলন) করতেন।
সহিহ মুসলিম, হাদিস নং ৭৫১
উপরের তিনটি হাদীসে তিন ধরনের আমল পাওয়া যায়, আপনি কোনটি মানবেন?
আমার সহজ সরল উত্তর: আমি এমন একটি সমাধান চাই যাতে তিনটি হাদীসের উপরেই আমল হয়ে যায়,
হানাফি সংকলন থেকে সমাধান পেয়ে গেলাম,
তা হলোঃ নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাত উঠানোর সর্বশেষ সীমানা বলে দিয়েছেন,কান বরাবর হাত উঠালে সর্বশেষ সীমানার গন্ডিতে সবগুলো হাদীস এসে যায়।
১.কাধও শামিল হলো,
২.কানের কাছাকাছি অংশ ও শামিল হলো,
ফলাফল: তিনটি হাদীসের উপরই আমল হয়ে গেল, এটার নামই "হানাফী সংকলন"
Comments
Post a Comment